Voice Writer — হোম

নীতিমালা

রিফান্ড পলিসি

সর্বশেষ হালনাগাদ: ১৬ অক্টোবর ২০২৬

আগে ফ্রিতে দেখে নিন

কেনার আগে ফ্রি ট্রায়ালে সব ফিচার ব্যবহার করে দেখতে পারেন। আপনার ফোন বা কম্পিউটারে ঠিকমতো চলে কিনা, ট্রায়ালেই নিশ্চিত হয়ে নিন।

কখন টাকা ফেরত পাবেন

  • কেনার ৭ দিনের মধ্যে যদি এমন কারিগরি সমস্যা হয় যা আমাদের সাপোর্ট সমাধান করতে পারে না।
  • ভুল করে একই প্ল্যান দুবার কিনলে — অতিরিক্ত পেমেন্টটুকু।
  • পেমেন্ট হয়েছে কিন্তু লাইসেন্স চালু হয়নি এবং আমরা তা চালু করতে পারিনি।

কখন ফেরত হবে না

  • মত বদলালে বা আর প্রয়োজন না থাকলে।
  • ইন্টারনেট, Google Gemini-এর সীমা বা Google-এর সেবাজনিত সমস্যা।
  • শর্তাবলি ভঙ্গের কারণে বন্ধ হওয়া অ্যাকাউন্ট।

কীভাবে চাইবেন

অর্ডার নম্বর (যেমন VW-1001) ও সমস্যার বিবরণসহ সাপোর্টে জানান। যাচাইয়ের পর ৭ কর্মদিবসের মধ্যে যে মাধ্যমে পেমেন্ট করেছেন (বিকাশ / নগদ / রকেট), সেখানেই টাকা ফেরত দেওয়া হবে। টাকা ফেরত দিলে লাইসেন্সটি বন্ধ হয়ে যাবে।