Voice Writer — হোম

নীতিমালা

প্রাইভেসি পলিসি

সর্বশেষ হালনাগাদ: ১৬ অক্টোবর ২০২৬

যা আমরা রাখি

  • অ্যাকাউন্টের তথ্য: নাম, ইমেইল, মোবাইল নম্বর (দিলে) ও পাসওয়ার্ড (এনক্রিপ্ট করা)।
  • লাইসেন্স ও ডিভাইসের তথ্য: কোন ডিভাইস যুক্ত আছে, শেষ কবে ব্যবহার হয়েছে।
  • অর্ডার ও পেমেন্টের রেফারেন্স (TrxID ইত্যাদি)। আপনার পিন বা কার্ডের তথ্য আমরা কখনো দেখি না।

আপনার কথা ও লেখা

  • আপনার ভয়েস বা লেখা আমাদের সার্ভারে সেভ করা হয় না।
  • লেখা ঠিক করার জন্য আপনার কথা (লেখা, কিছু ব্রাউজারে রেকর্ডিং) আপনার ডিভাইস থেকে সরাসরি Google Gemini-তে যায়, আপনার নিজের API key দিয়ে — আমাদের সার্ভার হয়ে নয়।
  • Google কীভাবে এই তথ্য ব্যবহার করে, তা Google-এর নিজস্ব নীতিমালা অনুযায়ী হয়।
  • আগের লেখাগুলো (হিস্ট্রি) থাকে শুধু আপনার ডিভাইসে; চাইলে যেকোনো সময় মুছে দিতে পারেন।
  • অ্যাকাউন্টে সেভ করা API key এনক্রিপ্ট করে রাখা হয় এবং শুধু আপনার নিজের ডিভাইসেই পাঠানো হয়।

তথ্য শেয়ার

আপনার তথ্য আমরা কারো কাছে বিক্রি করি না। শুধু পেমেন্ট সম্পন্ন করতে পেমেন্ট গেটওয়ের সাথে প্রয়োজনীয় তথ্য শেয়ার হয়, অথবা আইনের প্রয়োজনে।

অ্যাকাউন্ট মুছে ফেলা

অ্যাকাউন্ট ও এর সব তথ্য মুছে ফেলতে চাইলে সাপোর্টে জানান।